মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কর্তৃপক্ষ কর্তৃক ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে প্রকাশিত হয়েছে। মৎস্য অধিদপ্তর (DOF) মোট ০৭টি পদ ক্যাটাগরিতে ২৮৪ জন যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ নারী-পুরুষ প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে।
এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬ ও ২০তম গ্রেডে বেতনসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে
ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার তথ্য, জাতীয় পরিচয়পত্র নম্বর, সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।
অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ মার্চ ২০২৬ বিকেল ৫:০০ টা পর্যন্ত।
নিচে DOF Job Circular 2026 সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং
অফিসিয়াল প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, https://fisheries.gov.bd/
আবেদন শুরু: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদন শেষ: ১৫ মার্চ ২০২৬ বিকেল ৫:০০ টা
মোট শূন্য পদ সংখ্যা
মৎস্য অধিদপ্তর ০৭টি পদে মোট ২৮৪ জন জনবল নিয়োগ করবে। সকল নিয়োগ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সম্পন্ন হবে।
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – সংক্ষিপ্ত বিবরণ
বাংলাদেশের নির্দিষ্ট জেলার যোগ্য প্রার্থীদের নিকট হতে ০৭টি ক্যাটাগরিতে ২৮৪টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনের প্রধান শর্ত হলো—প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য বিধি অনুসারে বয়স শিথিলযোগ্য।
কিছু পদের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন, আবার কিছু পদে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন কাঠামো তুলনামূলকভাবে বেশি হতে পারে। সকল পদে বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়া
মৎস্য অধিদপ্তর নিয়োগ ২০২৬ এর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।
প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে https://dof.teletalk.com.bd
ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ:
শিক্ষাগত সনদের তথ্য
জাতীয় পরিচয়পত্র নম্বর
রঙিন পাসপোর্ট সাইজ ছবি
স্বাক্ষরের স্ক্যান কপি
আবেদন ফি প্রদান পদ্ধতি
আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরিশোধ করতে হবে।
ফি কাঠামো নিম্নরূপ:
৫০ টাকা + ৬ টাকা সার্ভিস চার্জ = মোট ৫৬ টাকা
১০০ টাকা + ১২ টাকা সার্ভিস চার্জ = মোট ১১২ টাকা
(পদভেদে আবেদন ফি ভিন্ন হতে পারে)
অনগ্রসর প্রার্থী (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) সকল পদের জন্য ৫০ টাকা + ৬ টাকা সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা প্রদান করবেন।
(NOTE)- আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি প্রদান না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
নিয়োগকারী সংস্থা: মৎস্য অধিদপ্তর
সংস্থার ধরন: সরকারি
চাকরির ধরন: সরকারি চাকরি
পদের সংখ্যা: ০৭টি
মোট শূন্য পদ: ২৮৪ জন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, স্নাতক বা সমমান (পদভেদে)
লিঙ্গ: নারী ও পুরুষ
অভিজ্ঞতা: কিছু পদে প্রয়োজন, কিছু পদে নয়
বয়সসীমা: ১৮–৩২ বছর (০১ ফেব্রুয়ারি ২০২৬ অনুযায়ী)
বেতন স্কেল: ৮,২৫০/- থেকে ২২,৪৯০/- টাকা
ফি জমা পদ্ধতি: টেলিটক প্রিপেইড এসএমএসের মাধ্যমে
বিজ্ঞপ্তি প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন শুরু: ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন শেষ: ১৫ মার্চ ২০২৬
অফিসিয়াল ইমেজ
 |
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DOF Job Circular 2026
|
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত বিস্তারিত তথ্য—পদের যোগ্যতা, বয়স, বেতন, অভিজ্ঞতা ও আবেদন নির্দেশনা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তির ইমেজ বা পিডিএফ মনোযোগ দিয়ে পড়ুন।
আরো সরকারি-বেসরকারি নতুন জব সার্কুলার বিষয়ে দেখুন।
নিচে আমরা মৎস্য অধিদপ্তর জব সার্কুলার ২০২৬ এর অফিসিয়াল ইমেজ সংযুক্ত করেছি। আবেদন করার পূর্বে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি যাচাই করে নিন।
মৎস্য অধিদপ্তরে অনলাইনে চাকরির আবেদন করার সম্পূর্ণ নির্দেশিকা
অনলাইনে আবেদন করার ধাপসমূহ
1. প্রথমে ব্রাউজারে (https://dof.teletalk.com.bd) ওয়েবসাইটে প্রবেশ করুন।
2. হোমপেজ থেকে “Application Form” অপশনে ক্লিক করুন।
3. প্রদর্শিত তালিকা থেকে মৎস্য অধিদপ্তরের পছন্দের পদ নির্বাচন করুন।
4. আপনি যদি All Jobs Teletalk–এর প্রিমিয়াম সদস্য হন, তাহলে “Yes” নির্বাচন করুন; অন্যথায় “No” নির্বাচন করুন।
5. নির্ভুল ও সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন।
6. পরবর্তী ধাপে যেতে “Next” বাটনে ক্লিক করুন।
7. নির্ধারিত মাপ অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করুন—
ছবি: সর্বোচ্চ ১০০ কেবি
স্বাক্ষর: সর্বোচ্চ ৬০ কেবি
8. সব তথ্য যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।
9. আবেদন সম্পন্ন হলে আবেদনপত্রের কপি (Applicant’s Copy) প্রিন্ট করে সংরক্ষণ করুন, যা ভবিষ্যতে প্রয়োজন হবে।
আবেদন ফি পরিশোধের নিয়ম
Applicant’s Copy-তে একটি User ID উল্লেখ থাকবে। এই User ID ব্যবহার করে আবেদন ফি পরিশোধ করতে হবে।
শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৭২ ঘণ্টার মধ্যে ২টি SMS পাঠিয়ে ফি জমা দিতে হবে।
ফি কাঠামো:
৫০/- টাকা পদের জন্য মোট ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)
১০০/- টাকা পদের জন্য মোট ১১২/- টাকা (সার্ভিস চার্জসহ)
SMS পাঠানোর নিয়ম
প্রথম SMS:
DOF <space> User ID পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DOF DEFABC
দ্বিতীয় SMS:
DOF <space> YES <space> PIN পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DOF YES 12345678
ফি সফলভাবে পরিশোধ হলে কনফার্মেশন মেসেজের মাধ্যমে আপনার User ID ও Password জানানো হবে।
ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ
প্রাপ্ত User ID ও Password অবশ্যই সংরক্ষণ করে রাখুন।
পরবর্তীতে এডমিট কার্ড প্রকাশ হলে এই তথ্য ব্যবহার করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
User ID বা Password ভুলে গেলে করণীয়
টেলিটক প্রিপেইড নম্বর থেকে নিচের নিয়ম অনুসরণ করে তথ্য পুনরুদ্ধার করা যাবে।
(১) User ID জানা থাকলে:
DOF HELP USER User ID পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DOF HELP USER ABCDEF
(২) PIN নম্বর জানা থাকলে:
DOF HELP PIN PIN Number পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DOF HELP PIN 87654321
সকল তথ্য সঠিকভাবে পূরণ ও সময়মতো ফি প্রদান নিশ্চিত করুন, যাতে আপনার আবেদন সফলভাবে গ্রহণ করা হয়।
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশিত হয়েছে?
০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
মোট কতটি পদে নিয়োগ দেওয়া হবে?
০৭টি ক্যাটাগরিতে মোট ২৮৪ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদন কবে থেকে শুরু?
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ কবে?
১৫ মার্চ ২০২৬ বিকেল ৫:০০ টা পর্যন্ত।
আবেদন কোথায় করতে হবে?
অনলাইনে https://dof.teletalk.com.bd
ওয়েবসাইটে আবেদন করতে হবে।
0 Comments